বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

ঠাকুরগাঁওয়ের পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ Time View
Oplus_131072

মোঃ মজিবর রহমান শেখ. ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁও. জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়।

১৪ ফেব্রুয়ারি শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার হরিহরপুর মংলুবাড়ি গ্রামের মৃত মংলুর ছেলে মো: বারেক (৪২), একটিয়াবাড়ি কালিতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: বাবু হাসা (৩৫) কে গ্রেফকার করে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ সনগাঁও গ্রামের এমদাদুর রহমানের ছেলে. মোখলেসুর রহমান (৬৫), মাছখুরিয়া গ্রামের. ইসমাইলের ছেলে সবুজ রহমান, বামুনিয়া গ্রামের মফিজুরের ছেলে হুমায়ুন কবির (৩৮), বালিয়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আফজাল হোসেন (৪২) কে গ্রেফতার করে।

অন্যদিকে পীরগঞ্জ. থানা পুলিশ পৌর এলাকার মাইনুদ্দিনের ছেলে মোনায়েম খান (৪৬), ভাকুয়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মাইনুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করে। রানীশংকৈল থানা পুলিশ গোগর ঝাড়বাড়ি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আল মামুন (৩৬) কে গ্রেফতার করে।

অপরদিকে হরিপুর থানা পুলিশ থানাধীন জুগিপাড়া গ্রামের মদন দেবনাথের. ছেলে পুন্য দেবনাথ ও একই গ্রামের দুলাল শীলের ছেলে বিকাশ শীল (২২) কে গ্রেফতার করে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ. কর্তৃক ১০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা. রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category