বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

ঝালকাঠির সবজি চাষে সবুজ বিপ্লবী নারীরা, ফিরিয়েছে সংসারের স্বচ্ছলতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

মাসুদ সিকদার :- ঝালকাঠি জেলার সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নের নারীরা সবজি চাষে সারা বছর কৃষিতে সীমাহীন শ্রম দিয়ে সংসারে এনেছে স্বচ্ছলতা। পুরুষের পাশাপাশি নারী কৃষানীরা বার মাস জমিতে কোননা কোন সবজি ফলিয়ে করেছে সংসারের দারিদ্রতা দূর। শাকসবজি ফলিয়ে ঘরে ঘরে অর্থনৈতিক মুক্তি এনেছে অসংখ্য নারী। নারীদের এ কৃষি বিপ্লবে বদলে গেছে জেলার বিভিন্ন গ্রামের অর্থনেতিক চেহারা।

জানা যায়,ঘরে বসে না থেকে এ অঞ্চলের নারী সমাজ করেছে কৃষির সবুজ বিপ্লব। গত ১৫/১৬ বছর ধরে নারীরা শুরু করেছেন বারমাসী শাকসবজির চাষ। সংসারের অন্য সব কাজকর্ম সেরেও পুরুষদের সাথে সারা দিন জমিতে অক্লান্ত শ্রম দিয়ে তারা সংসারে এনেছে স্বচ্ছলতা। পুরুষদের পাশাপাশি এখানকার নারীরা জমি তৈরি থেকে শুরু করে বীজ রোপন,পরিচর্যা এমনকি সবজি কর্তনও করেন এখানকার নারীরা। উৎপাদিত শাকসবজি বাজারে বিক্রি করে থাকেন ঘরের পুরুষরা। আর নারীদের এ কৃষি বিপ্লবের ফলে পাল্টে গেছে গ্রামগুলোর অর্থনৈতিক অবস্থা। এখন তারা বেশ স্বাচ্ছন্দেই আছেন। সন্তানদের লেখা-পড়া করাতে পারছেন। এমনকী কেউ কেউ ছোটখাট সঞ্চয়ও করতে পারছেন। ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আহম্মদ বলেন,ঝালকাঠি সদর উপজেলায় প্রায় তিন হাজার হেক্টর জমিতে প্রায় বার মাস ধরেই শাকসবজি চাষ হচ্ছে। এখানকার শাক-সবজিই বরিশাল সহ আসেপাশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে। নারী সমাজের এ সবুজ বিপ্লব ছড়িয়ে যাবে পুরো জেলা জুড়ে,তা এখন সবার প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category