বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫০ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ ::”আপনার সন্তানের চোখকে ভালোবাসুন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র‌্যালিতে অংশ নেন সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ।

আলোচনা সভায় সভাপতিত্ব করে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সহ-সভাপতি ফারুক আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। সভায় স্বাগত বক্তব্য দেন চক্ষু হাসপাতালের ডাঃ ইমরান জাভেদ। সঞ্চালনা করে সমিতির নির্বাহী সদস্য এম কোরাইশী মিলু।

এসময় উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী সদস্য আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলু, নবাবগঞ্জ জেলা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক হারুন আর রশিদ, সিভিল সার্জনের প্রতিনিধি কাজল, হাসপাতালের ডাঃ তৌহিদুল ইসলাম সুজন, চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল থেকে একটি র‌্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে হাসপাতালে জনসচেতনতা সৃষ্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন বয়সী চক্ষু রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category