রাজশাহী প্রতিনিধি নূরুন নবী : – রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোদাগাড়ী উপজেলায় নৌকার সমর্থিত প্রার্থীসহ ৫ জনকে অর্থদন্ড ও ১৭ টি অতিরিক্ত ক্যাম্প ও ৭ শতাধিক পোস্টার অপসারণ করা হয়েছে। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান ও জেলা নির্বাহী অফিসার সাকিব হাসান খাঁন। গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন,নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে উপজেলার দেওপাড়া ইউনিয়ন এর রাজাবাড়ি এলাকায় নৌকা প্রতীকের সমর্থিত আসাদুল হক নামের ব্যাক্তিকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। মাটিকাটা ইউনিয়ন ও গোদাগাড়ী পোরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৬৬ ধারা অনুযায়ী ৫ জনকে ৫ টি মামলায় মোট সাড়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে অতিরিক্ত ১৭ টি ক্যাম্প অপসারণসহ বিধি বহির্ভূত সাত শতাধিক পোস্টার অপসারণ করা হয়েছে।