মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

এনিম্যাল হাজবেন্ড্রি কাউন্সিল আইন বাতিল চান পবিপ্রবির শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

স্টাফ রিপোর্টার:- এনিম্যাল হাজবেন্ড্রী কাউন্সিল” আইন ২০২৩ গঠনের প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা ৷ তারা যত দ্রুত সম্ভব এই আইন বাতিল চান ৷ বাংলাদেশ ভেটেনারি কাউন্সিল আইন — ২০০৯ বিদ্যমান থাকার পরেও বাংলাদেশ এনিম্যাল হাজবেনড্রি কাউন্সিল আইন — ২০২৩ কেনো করা হলো এবং অনতিবিলম্বে এ আইন বাতিল চেয়ে পবিপ্রবির শিক্ষার্থীরা ২৬,২৭ ও ২৮ ডিসেম্বর রোজ মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার সকালে ডিএলএস চত্ত্বরে মানববন্ধন করেন ৷ তারা বলেন,প্রাণিসম্পদ অধিদপ্তর দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইনের আওতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বর্তমান সচিব একজন এনিম্যাল হাজবেন্ড্রী গ্রাজুয়েট হওয়ায় সম্পূর্ণরূপে পক্ষপাতদুষ্ট ভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদানের নিমিত্তে জনস্বার্থ বিরোধী এবং অপ্রয়োজনীয় এই কাউন্সিল গঠনের উদ্যোগ নিয়েছেন , যা অনতিবিলম্বে বাতিল হওয়া প্রয়োজন ।

এই বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ১ম বর্ষের শিক্ষার্থী নিহার রায় প্রথম বুলেটিনকে বলেন,রাতের আঁধারে গঠিত জনবিরোধী এই কাউন্সিল দেশের সচেতন ভেটেরিনারিয়ানরা কিছুতেই মেনে নেবে না।অনতিবিলম্বে অবৈধ, নীতিবিরোধী, জনস্বার্থবিরোধী এই কাউন্সিল বাতিল ঘোষণা চাই ৷ সেই সাথে এরুপ হীন কাজের পৃষ্ঠপোষক, স্বার্থান্বেষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷এ নিয়ে অনেক শিক্ষার্থীকেই দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যানার শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন ৷উল্লেখ্য,মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে ‘অ্যানিম্যাল হাজবেন্ড্রী কাউন্সিল’ আইন ২০২৩ গঠন করা উদ্যোগ নেওয়া হয়, এই আইনে চূড়ান্ত করতে সোমবার (১৮ ডিসেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটি সভা হয়, এরপরই আইনটি নিয়ে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category