বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

আট লক্ষার্ধীক টাকা ঔষধ উপহার দিল আশার আলো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ৭টি কমিউনিটি ক্লিনিকে আটলক্ষার্ধীক টাকার প্রয়োজনীয় ঔষধ উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ার ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় এ ঔষধ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম সাখওয়াত হোসেন।
স্বাগত বক্তব্য দেন আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ। প্রকল্প সুপারভাইজার শেখ ইকবাল হোসেননের পরিচালনায় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের প্রকল্প হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, রবিউল ইসলাম, ফজলুল হকসহ দাতা ও বাস্তবায়কারি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ৭টি কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণের লক্ষে প্রায় আট লক্ষার্ধীক টাকার ঔষধ উপহার প্রদান করা হয়। এছাড়া এরআগে উক্ত ক্লিনিকগুলোতে ব্রেস্ট ফিডিং কর্ণার, বসার চেয়ার, স্মার্ট টিভি সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category