বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

৫০ লক্ষ টাকার মদ আটকের মামলার প্রধান আসামি মাদক সম্রাট রজব আলী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২০৯ Time View

২৫ নভেম্বর ২০২৩,কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে পিকআপ সহ ২৪২৯ বোতল ভারতীয় মদ আটকের মামলার প্রধান আসামি রজব আলী (৪৫)কে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টায় ভোলাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করেন এএসআই কাঞ্চন চক্রবর্তী সহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়,২১ নভেম্বর ভোরে একটি পিকআপ সহ ৫০ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় মদ আটক করা হয়। এই মদের মালিক হিসেবে রজব আলীকে প্রধান আসামি করে মামলা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রজব আলী উপজেলার সীমান্তবর্তী নারাইনপুর গ্রামে বাসিন্দা। তার পিতার নাম মৃত খোয়াজ আলী। এর আগেও মাদক মামলায় একাধিকবার গ্রেফতার হয়েছিল সে।

সুত্র জানায়,রজব আলীর বাড়ি সীমান্তবর্তী হওয়ায় সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে। তার বাড়ির পাশে ভারতীয় সীমান্তে কাটাতারের বেড়া না থাকায় অবাধে ভারতে যাতায়াত করতে পরত সে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীরও যাতায়াত ছিল খুবই কম। সেই সুযোগ কাজে লাগিয়ে গড়ে তুলে মাদকের রাজ্য। প্রতিরাতে তার বাড়ি থেকে আশপাশের এলাকায় মাদক সাপ্লাই দিত সে। রাতভর মোটরসাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় সে মাদক পাঠাত। এ ছাড়াও এলাকার যুবকদের সে প্রতিরাতে ১হাজার টাকায় ভাড়া করতো মাদক বহন করার জন্য। তারা ভারতের সীমান্ত থেকে বাংলাদেশে তার গোপন আস্তানায় ভারে করে নিয়ে আসত। সেখান থেকে সে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ সহ ২৪২৯ বোতল ভারতীয় মদ আটকের মামলার প্রধান আসামি রজব আলীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category