শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী হবিগঞ্জ‘ল’কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপির মন্ত্রিপরিষদে কসবা টেকনোক্রেট মন্ত্রীর দাবি দলীয় কর্মীদের রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল ‎সুনামগঞ্জ সদরে সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলায় আহত-২ ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ-২ চোরাকারবারী গ্রেফতার রায়পুরে মিজানুর রহমান সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

২ বাংলাদেশির পরিবার সৌদিতে খুন হওয়ায় পেল ৩০ কোটি টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ:-বুধবার (২০ ডিসেম্বর) সৌদির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।সৌদি আরবে খুনিদের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পেল ভুক্তভোগী দুটি বাংলাদেশি পরিবার। সৌদি আরবে কোনো বাংলাদেশির অনুকূলে এটাই সর্বোচ্চ ‘ব্লাডমানি’ বা ‘রক্তপণের’ বিনিময়ে ক্ষতিপূরণ আদায় বলে জানিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মধ্যস্থতায় এই ক্ষতিপূরণের টাকা আদায় করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ২০১৯ সালে রিয়াদে খুন হওয়া একটি বাসার গৃহকর্মী আবিরন বেগমের পরিবারের জন্য পাঠানো হয়েছে ৪৮ লাখ ৮০ হাজার রিয়াল। ২০০৬ সালে নিহত সাগর পাটোয়ারীর পরিবার পাবে ৫১ লাখ সৌদি রিয়াল।
খুলনার পাইকগাছার গৃহকর্মী আবিরন বেগম ২০১৯ সালে ২৪ মার্চ রিয়াদের আজিজিয়ায় নিয়োগকর্তার বাসভবনে হত্যার শিকার হন। গৃহকর্ত্রী আয়েশা আল জিজানীকে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের সাজা দেন আদালত। গৃহকর্তা বাসেম সালেম সগির এবং তাঁর ছেলে ওয়ালিদ বাসেম সালেমকে ৩৮ মাসের জেল দেন। আপিলেও সাজা বহাল রাখেন আদালত।
আয়েশা ৪৮ লাখ ৮০ হাজার সৌদি রিয়ালের বিনিময়ে আবিরণের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করে। আবিরণের পরিবার এতে সম্মত হয়েছে।
এদিকে কুমিল্লার বরুড়ার সাগর ২০০৬ সালের ২৭ জুন অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন। দীর্ঘসময় তাঁর খুনিকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ২০১৮ সালের ১২ আগস্ট দূতাবাসের শ্রমকল্যাণ উইং প্রতিনিধি থানায় পরিদর্শনকালে জানতে পারে সেখানে চুরির মামলায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরি আটক আছেন। যিনি সাগর হত্যা মামলার সন্দেহভাজন। ২০২১ সালের ২৪ মার্চ উমর আল শাম্মেরিকে শিরশ্ছেদের রায় আসে।
এরপর তাঁর বাবা অর্থের বিনিময়ে মৃত্যুদণ্ডের দাবি প্রত্যাহারে আপোস প্রস্তাব করেন। তখন রাষ্ট্রদূতের মধ্যস্থতায় ৫১ লাখ রিয়ালে তাতে সম্মতি দেয় সাগরের পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category