মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

সেন্টমার্টিনকে ৫৪৪টি কাছিমের ছানা ছাড়া হলো সাগরে

জামাল উদ্দীন
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৭৪ Time View

কক্সবাজার টেকনাফ শনিবার (১৬ মার্চ) বিকেলে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতের ডিমাস প্যারাডাইস পয়েন্টে কাছিমের ছানাগুলো অবমুক্ত করা হয়।

বঙ্গোপসাগরে ছাড়া হল হ্যাচারিতে জন্ম নেওয়া ৫৪৪ কাছিম ছানা
সেন্ট মার্টিনকে কাছিমসহ সব সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে।”

টেকনাফে কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে।
দেশে একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৫৪৪টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের ছানা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ উল্লাহ নেজামী, ‘আমার সেন্টমার্টিন’ নামের সামাজিক সংগঠনের সমন্বয়ক আলী হায়দার, আয়াত উল্লাহ খোমেনি, ইউএনডিপির কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইউএনডিপির কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ইউএনডিপি ও পরিবেশ অধিদপ্তর দুই বছর ধরে স্বেচ্ছাসেবী সংগঠন আমার সেন্টমার্টিনের সহযোগিতায় মেরিন পার্ক হ্যাচারিতে ফোটানো কাছিমের ছানা সাগরে অবমুক্ত করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত ২ জন ডিম সংগ্রহকারীর মাধ্যমে ২৬টি মা কাছিমের ৩ হাজার ১৮৪টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। গতকাল পর্যন্ত এসব ডিম থেকে ফুটানো ১ হাজার ২৪৬টি কাছিমের ছানা কয়েক ধাপে সাগরে অবমুক্ত করা হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীন বলেন, সেন্টমার্টিনকে কাছিমসহ সব সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে হলে জীববৈচিত্র্য রক্ষা করা জরুরি। তারই অংশ হিসেবে কাছিমের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category