বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

সুধীজনের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে বলেন,জনগণের হয়ে কাজ করতে চাই—-জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও ::কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয়, জনগণের হয়ে কাজ করতে চান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। ৮ অক্টোবরমঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদানের সময় তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, যেহেতু জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আমার বেতন হয়, চাকরিজীবনের শেষ দিন পর্যন্ত তাদের হয়ে কাজ করতে চাই।

ছাত্রজনতার অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এ নতুন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আর বলেন, অতীতকে ভুলে গিয়ে নতুন করে ঠাকুরগাঁও জেলাকে ঢেলে সাজানো হবে। ঠাকুরগাঁও জেলাটির যানজট সমস্যা, বাজার সিন্ডিকেট, মুখ থুবড়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় ফেরানো, মাদক নির্মুল সহ সব ধরনের সরকারি সেবা নিশ্চিত করতে চায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন। এ জন্য সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

এ সময় স্কুল-কলেজ চলাকালীন সময়ে কঠিন বাণিজ্য বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ, আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কালমেঘ রমজান আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহহিল বাকী, সাংবাদিকগণ প্রমুখ ।

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।

একদিন বিকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের একটি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category