আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদরে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন -“উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ(১ম সংশোধিত)প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সকাল১০ টা হতে দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন – কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর।
স্বাগত বক্তব্যে রাখেন – জেলা পাট কর্মকর্তা মোঃ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সিরাজগঞ্জ বিএডিসি এর উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম,সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এবং সঞ্চালনা করেন – সিরাজগঞ্জ সদর উপজেলা পাট কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু।
এসময়ে প্রশিক্ষণে সদর উপজেলার ৭৫ জন পাট উৎপাদন কারী চাষী অংশ গ্রহন করে।