সাধীন আলম হোসেন লালপুর,নাটোর প্রতিনিধি:-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতিককে বিজয়ী করতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যাস্ত সময় পার করছেন নৌকার মাঝি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। বুধবার (২৭ডিসেম্বর) সকাল থেকে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নৌকার পক্ষে ভোট পার্থনা করেন তিনি। কর্মী সমর্থকদের নিয়ে দুড়দুড়িয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের হাট বাজার ও এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করেন। ভোটারদের কাছে নৌকা প্রতিকে ভোট চান। সকলকে উদ্বুদ্ধ করেন ভোটকেন্দ্রে যেতে এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।