বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

রাজশাহী প্রতিনিধি নরুন নবী : বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগানে রাজশাহীতে ২১ দিনব্যাপি বিভাগীয় বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে শনিবার বিকেল ৪টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্সারি মালিক সমিতির সভাপতি শাহেদুজ্জামান সরকার সঞ্জু।

রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন অঞ্চল, বগুড়া, বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুুলিশ কমিশনার অনির্বাণ চাকমা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. এ.বি.এম শরীফ উদ্দিন বলেন, প্রকৃতি থেকে অক্সিজেন নেয়া এবং কার্বন-ডাই-অক্সাইড দেয়ার মাধ্যমে আমরা বেঁচে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে। আমাদের সন্তানকে বৃক্ষ সম্পর্কে জানাতে হবে এবং নগর পরিকল্পনাবিদদের সবুজ নগরায়ণে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে। সুশোভিত ফুল, ফলের সাথে বহুবর্ষজীবী বৃক্ষ লাগানোর প্রয়োজনীয়তার গুরুত্বারোপ করেন তিনি।

জলাশয় সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্বারোপ করে তিনি সকলকে ব্যাপক বৃক্ষরোপণ করতে অনুরোধ জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে এ কাজটি করতে হবে।অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

সামাজিক বন বিভাগ রাজশাহীর আয়োজনে ও জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় গত ১ সেপ্টেম্বর নগর ভবন গ্রীন প্লাজায় এ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় ৩৪ টি স্টল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকগণের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category