বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

ঢাকা,৬ ডিসেম্বর ২০২৩ নিউজ ডেস্ক:- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অবিস্মনীয় জয়ের একাদশ নিয়েই মিরপুরে খেলতে নেমেছে বাংলাদেশ।
একটি পরিবর্তন হয়েছে নিউজিল্যান্ড একাদশে। স্পিনার ইশ সোধির পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে আরেক স্পিনার মিচেল স্যান্টনারের।
সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচে জয় বা ড্র করতে পারলেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জিতবে টাইগাররা।
এখন পর্যন্ত টেস্টে মোট ১৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় ২টিতে, নিউজিল্যান্ডের জয় ১৩টিতে। ৩টি ম্যাচ ড্র হয়।
বাংলাদেশ একাদশ:নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান,মাহমুদুল হাসান জয়,মোমিনুল হক, মুশফিকুর রহিম,শাহাদাত হোসেন,নুুরুল হাসান (উইকেটরক্ষক),মেহেদি হাসান মিরাজ,তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।
নিউজিল্যান্ড একাদশ:টিম সাউদি (অধিনায়ক),ডেভন কনওয়ে,টম লাথাম,কেন উইলিয়ামসন,হেনরি নিকোলস,ড্যারিল মিচেল,টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস,কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও আজাজ প্যাটেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category