বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল চট্টগ্রামে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা

ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতার নামে মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে কয়েকজন গরিব মহিলার কাছ থেকে ভিজিডি’র ২৪ চাল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শার্শা থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন, বাগআঁচড়া ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, হলপট্রি এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাসুদ এবং রনি, ফয়েজ পাটয়ারির ছেলে ফারুক হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদ হোসেন, সাতমাইলের সুরত আলির ছেলে উজ্জল হোসেন, নুর হোসেনের ছেলে সবিনুর, রশিদ মোল্লার ছেলে সাগরসহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি’র চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়া গ্রামের তাসলিমা বেগম, হাজিরা বেগম, সাত মাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরো কয়েকজন গরিব অসহায় মহিলা। তারা চাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে ছিনতাইকারী দলের সদস্যরা যশোর সাতক্ষীরা সড়কের ওই এলাকার ইসমাইল চাঁতালের সামনে থেকে তাদের মারপিট করে ২৪ বস্তা ভিজিডির চাল বহনকারী ভ্যান থেকে চাল ছিনতাই করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা বলেন, আমারা গরিব তাই সরকার থেকে আমাদের ভিজিডি’র চালের কার্ডের মাধ্যমে চাল দেওয়া হয়। চাল নিয়ে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে সকল চাল ছিনতাই করে নেয়। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে পুলিশ অভিযুক্তদের এখনো আটক করতে পারিনি।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগআঁচড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সবুর মামলাটি তদন্ত করছেন। ১৫ বস্তা চাল ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি চাল উদ্ধারের চেষ্টা চলছে।

মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category