বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

বেনাপোলে বৃষ্টিতে বেড়েছে সবজির দাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোলে কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে। বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে, বেনাপোল বাজারে কমেছে সবজির সরবরাহ । ফলে দামে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। একটি-দুটি সবজি ছাড়া ব্যবধানে প্রায় সব সবজিরই দাম কেজিতে ২০-৪০ টাকা পর্যন্ত বেড়েছেবেনাপোলে বৃষ্টিতে বেড়েছে সবজির দাম।

আজ শনিবার ২৮সেপ্টেম্বর বেনাপোল বড় বাজার, ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেল। অন্য দিকে বাজারে আসা নতুন মৌসুমি সবজির দামও অনেক চড়া।

বড় বাজার ঘুরে দেখা গেছে, সবজির ডালি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। হরেক রকমের সবজিতে ভরপুর কাঁচা বাজার। গত সপ্তাহের তুলনায় কিছু পণ্যেও দামের রদবদল দেখা গেছে। বাজারের অধিকাংশ সবজির দাম উর্ধমুখী। সবজির দাম তুলনামূলক বেশি থাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতাদের মাঝে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি কাঁচা মরিচ ২৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কচুরমুখি ৬০ টাকা, আমড়া ৫০ টাকা, পুঁইশাক ৩৫ টাকা, কলা ৬০ টাকা, পটল ৬০ টাকা, উস্তে ১০০ থেকে ১২০ টাকা, পেঁয়াজ ১১০-১১৫ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, শুকনো মরিচ ৪৫০ থেকে ৫০০ টাকা, আলু ৫০-৫৫ টাকা, লাউ ৬০ টাকা(পিচ), বেগুন ১৫০ টাকা, ঢেঁড়শ ৭০ টাকা, টমেটো ১৩০ টাকা, গাজর ১৭০ টাকা, শশা ৫০ টাকা, লাল শাক ২৫ টাকা( আটি), পালন শাক ৪০ টাকা(আটি), মেচড়ি ১০০ টাকা, কুশি ৭০ টাকা, ক্যাপসিক্যাপ ৩৫০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে ডিম ৬০ টাকা হালি, প্রতিকেজি গরুর মাংস ৭শ টাকা, ছাগলের মাংস ১ হাজার ৫০ থেকে ১১শ ৫০ টাকা, জাত ভেদে মুরগির মাংস ২৭০ থেকে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বড় বাজারের কাঁচামাল বিক্রেতা হযরত আলী বলেন, দুই এক দিনের ব্যবধানে বেগুনরে দাম ডাবল হয়ে গেছে। অনেক সবজির দাম বেড়েছে। মোকামে সবজির আমদানি কম। বর্ষা, বন্যায় সবজির ক্ষেত, সবজি নষ্ট হয়ে যাচ্ছে। কাঁচা মালের সরবরাহ কম থাকলে দাম বাড়ে। বৃষ্টির কারণে এখন পাইকারি কম মাল কিনে বিক্রি করে ফেলতে হচ্ছে।

তামিম সবুজ নামে এক ক্রেতা জানান , দুই /তিন দিনের ব্যবধানে কিছু সবজির দাম অনেক বেড়েছে। বেগুন, শিম ঝালসহ কয়েকটা কাঁচা সবজির দাম বাড়তি। নতুন তরকারি উঠলে সেটার দাম সবার কেনার সাধ্যের মধ্যে থাকছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category