বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

বিরল উপজেলা ডেভেলপমেন্ট প্লান এন্ড অবজারভার অরগানাইজেশন (BUDPO) কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View

সাদেকুল ইসলাম :: বিরল উপজেলা ডেভেলপমেন্ট প্লান এন্ড অবজারভার অরগানাইজেশন (BUDPO) এর ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক আলহাজ্ব মাওলানা মতিউর রহমান এর সভাপতিত্বে এক সাধারণ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় সভায় উপদেষ্টামন্ডলী ও সাধারণ সদস্যদের সম্মতিক্রমে আগামী এক (০১) বছরের জন্য (৯) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে ঢাকাস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা, ও দিনাজপুর নিরাপদ খাদ্য ফাউন্ডেশনের আহবায়ক, কাওসার আহমেদ শিশির কে আহবায়ক ও যুগ্ম আহবায়ক হিসেবে মানিক ইসলাম, আফসারুল আহান, স্বপন মিয়া, সজীব রায়, আসাদুজ্জামান নুর, সারোয়ার হোসেন, হাফিজুর রহমান হাফিজ, রেজওয়ান হক রিফাত কে নির্বাচিত করে আগামী এক (০১) বছরের জন্য (৯) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পেশাজীবির শিক্ষার্থীবৃন্দরা আহবায়ক কমিটির নির্বাচিত সকল’কে অভিনন্দন শুভেচ্ছা জানায়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সর্বস্তরের জনসাধারণের কাঙ্খিত বিরল গঠনে সার্বিক ভাবে সকল ক্ষেত্রে বৈষম্য দুর করে অত্যাধুনিক বিরল উপজেলা বিনির্মানে উন্নয়ন পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ করবে এই সংগঠন এই আশা ব্যক্ত করেন করে উপস্থিত বক্তারা আরও বলেন বিরল উপজেলার সার্বিক উন্নয়ন পর্যবেক্ষক হিসেবে কাজ করবে এই সংগঠন।

গণমানুষের মানবাধিকার রক্ষায়, ও মৌলিক অধিকার সুরক্ষায় নিরলস ভাবে সকলে মিলে কাজ করে যাবো আমরা। বিরল উপজেলার নানাবিধ সমস্যা, সমাধান ও সম্ভাবনা নিয়ে অত্র উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ব, সকল সুনাগরিক ও সুশীলসমাজের প্রতিনিধিগণ সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করবো আমাদের বিরল উপজেলার সার্বিক উন্নয়নের জন্য এই প্রত্যাশা ব্যাক্ত করে।

শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category