বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

প্রথম কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি সুরেশ্বর মল্লিক (এআইপি) ২০২১ পুরস্কার পেলেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৯৮ Time View

শেখ মাহতাব হোসেন :: বাংলাদেশের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কৃষি উৎপাদন/বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প’ বিভাগে সুরেশ্বর মল্লিক কৃষি উদ্যোক্তা, গোবিন্দকাটী, বরাতিয়া, ডুমুরিয়া, খুলনা-কে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) ২০২১ সম্মাননা সনদ প্রদান করেন ।

একজন সফল কৃষি উদ্যোক্তা। তিনি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের ফল ও সবজি উৎপাদনের লক্ষ্যে নিজ এলাকায় বাণিজ্যিক খামার স্থাপন করেছেন। সেখানে বেগুন, ফুলকপি, পালংশাক, সীম, কাঁচামরিচ, লালশাক ইত্যাদি চাষাবাদ করেন। নিরাপদ খাদ্য উৎপাদনের নিমিত্ত খামারে বিভিন্ন জৈব বালাই দমন প্রযুক্তি ব্যবহার করেন। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি কাজ সহজীকরণের লক্ষ্যে পাওয়ার টিলার, শ্যালো পাম্প ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করেন। বাণিজ্যিক খামার স্থাপনের মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নেবার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২১ পেয়েছেন।

রবিবার সকাল ১১টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি: ড. মো: আব্দুস শহীদ এমপি ,মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়
সভাপতি : ওয়াহিদা আক্তার, সচিব, কৃষি মন্ত্রণালয়।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন ডুমুরিয়া উপজেলার প্রথম কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি সুরেশ্বর মল্লিক (এআইপি) ২০২১ পুরস্কার পেলেন

বাণিজ্যিক কৃষি খামার স্থাপনে উজ্জ্বল ভূমিকা রাখার অবদানস্বরূপ সুরেশ্বর মল্লিক-কে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) ২০২১ সম্মাননা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category