পাবনায় গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা,স্বামী আটক
এস এম আলমগীর চাঁদ,পাবনা প্রতিনিধি:পাবনায় মেহেদীর রং না মুছতেই এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম বৃষ্টি রানী (20)। সে আতাইকুলা থানাধীন মাধপুর গ্রামের রঞ্জিত রায়ের মেয়ে । এ ঘটনায় নিহতের পিতা আটঘরিযা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ নিহতের স্বামী অমিত রায়কে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার আটঘরিযা উপজেলার সঞ্চয়পুর গ্রামে নিহতের শ্বশুর বাড়িতে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়,পাঁচ মাস আগে উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্চয়পুর গ্রামের অমিত রায়ের সাথে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন মাধপুর গ্রামের রঞ্জিত রায়ের মেয়ে বৃষ্টির বিয়ে হয়।বিয়ের পর থেকেই পাষণ্ড স্বামী অমিত রায় নানাভাবে তার স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করত ।ঘটনার দিন দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় ।ফলে স্বামীর উপর অভিমান করে ঐ দিন বৃষ্টি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আটঘরিযা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে