শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিজয়নগরে গাউছিয়া আজিজিয়া যুব কমিটির উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল মদনে ১১ বছর শিশুকে জোরপূর্বক ভাবে বিয়ে করার অভিযোগ উঠেছে বিজয়নগর থানা পুলিশ কর্তৃক অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার এবং অটোরিক্সাসহ আটক-৩ তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু হায়দরগঞ্জ বাজারে ৮ জন নাইট গার্ডের ব্যবস্থায় স্বস্তিতে ব্যবসায়ীরা শান্তিগঞ্জ উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত ‎‎ফেইসবুকে সম্পর্ক করে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে গণধর্ষণ আটক-৩ রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পতেঙ্গায় লিটল স্টার স্কুলের বর্ণাঢ্য বিজয় উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

আপোস জয়ধর :: স্বাধীনতার ৫৩ বছরের বিজয় দিবস উদযাপনে উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডের খাল পাড় সাইলো গেটস্থ লিটল স্টার স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দিবস পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর সকাল ৮টায় মনোঞ্জ ডিসপ্লে ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসের সূচনা করেন ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রমিক নেতা মোঃ নূরুল আবছার।

প্রধান শিক্ষক কবিতা রানী বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অর্থ সম্পাদক মোঃ নাসির আহমদ, সাবেক সভাপতি মোঃ মুন্সি মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ রানা, সিনিয়র সদস্য মোহাম্মদ ইলিয়াছ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষীকা মাসুমা আক্তার প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি আবছার বলেন, শিক্ষা ও সংস্কৃতি – বিনোদনে জাতির অগ্রগতি ঘটলে দেশের উন্নতি দ্রুত বিকাশমান হবে।যা বিগত বছরে গুলোতে আমরা করতে পারি নাই।
এবার সুযোগ সৃষ্টি করে শিক্ষা কে আমূল পরিবর্তন করে জাতিকে উন্নয়নের দিকে ধাবিত করতে ঐক্যবদ্ধ কাজ এখনই শুরু করুন।

এর আগে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে স্টিল মিল শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে বীর সৈনিকদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category