বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

পঞ্চগড় জেলায় বোদা থানার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি সে‌লিম মা‌লিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৬ Time View

পঞ্চগড় জেলায় বোদা থানার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি সে‌লিম মা‌লিক

এলাহী সাগর,পঞ্চগড়:-পঞ্চগড় জেলায় অপরাধ দম‌ন,আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রন,ওয়া‌রেন্ট তা‌মিল,মাদক উদ্ধার ও মামলা নিষ্প‌ত্তির জন‌্য
বোদা থানা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলায় বোদা থানার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি সে‌লিম মা‌লিক।

জেলা পু‌লি‌শের মাষ্টার প‌্যারেড,মা‌সিক কল‌্যান সভা ও ক্রাইম কনফা‌রেন্স অনুষ্ঠানে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ র‌বিউল ইসলাম জেলার ৫ টি থানার ম‌ধ্যে ন‌ভেম্বর মাসে অপরাধ দম‌ন,আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রন,ওয়া‌রেন্ট তা‌মিল,মাদক উদ্ধার ও মামলা নিষ্প‌ত্তির জন‌্য শ্রেষ্ঠ থানা হি‌সে‌বে বোদা থানা‌কে পুরস্কার স্বরুপ ক্রেস্ট তুলে দেন। এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা সহ জেলার সকল অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সে‌লিম মা‌লিক শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক গ্রহণ করে গণমাধ্যমকর্মীদের জানান,আমি বোদা থানায় সদ্য যোগদান করেছি।আমার পূর্বের ষ্টেশন কুড়িগ্রাম জেলার রৌমারী থানাও নভেম্বর মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে।যেকোন পুরস্কার ই দায়িত্বশীলতার গতিকে বাড়িয়ে দেয়।এই পুরস্কার বোদা থানার সকল অফিসার এবং পুলিশ সদস্যদের অর্জন। আগামীতে এই সাফল্যকে ধরে রাখতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category