পঞ্চগড় জেলায় বোদা থানার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি সেলিম মালিক
এলাহী সাগর,পঞ্চগড়:-পঞ্চগড় জেলায় অপরাধ দমন,আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন,ওয়ারেন্ট তামিল,মাদক উদ্ধার ও মামলা নিষ্পত্তির জন্য
বোদা থানা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলায় বোদা থানার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি সেলিম মালিক।
জেলা পুলিশের মাষ্টার প্যারেড,মাসিক কল্যান সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠানে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জেলার ৫ টি থানার মধ্যে নভেম্বর মাসে অপরাধ দমন,আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন,ওয়ারেন্ট তামিল,মাদক উদ্ধার ও মামলা নিষ্পত্তির জন্য শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানাকে পুরস্কার স্বরুপ ক্রেস্ট তুলে দেন। এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা সহ জেলার সকল অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মালিক শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক গ্রহণ করে গণমাধ্যমকর্মীদের জানান,আমি বোদা থানায় সদ্য যোগদান করেছি।আমার পূর্বের ষ্টেশন কুড়িগ্রাম জেলার রৌমারী থানাও নভেম্বর মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে।যেকোন পুরস্কার ই দায়িত্বশীলতার গতিকে বাড়িয়ে দেয়।এই পুরস্কার বোদা থানার সকল অফিসার এবং পুলিশ সদস্যদের অর্জন। আগামীতে এই সাফল্যকে ধরে রাখতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।