মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

নড়াইল পুলিশের অভিযানে নিখোঁজ মা ও মেয়ে সাভার থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ Time View

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:- নড়াইল পুলিশের অভিযানে নিখোঁজ মা ও মেয়ে উদ্ধার।(৬ আগস্ট) লোহাগড়া থানাধীন নলদী নকখালি বাজার হতে মোছাঃ মৌসুমী(২৮) নামের একজন নারী তার ৯ বছরের একটি মেয়েসহ নিখোঁজ হয়। মোছাঃ মৌসুমী (২৮) মাগুরা জেলার মোহাম্মদপুর থানার নহাটা ইউনিয়নের নহাটা গ্রামের মোঃ নূর ইসলামের মেয়ে। মেয়েটির বাবা সহ আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করতে থাকে। পরিবার ও আত্মীয়-স্বজন কোথাও খুঁজে না পেয়ে লোহাগড়া থানা পুলিশের শরণাপন্ন হন। এ সংক্রান্তে লোহাগড়া থানায় গত (২৮ ডিসেম্বর) মৌসুমীর বাবা মোঃ নূর ইসলাম একটি নিখোঁজ জিডি করেন। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশক্রমে ভিকটিম উদ্ধারের জন্য জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (২৯ ডিসেম্বর) লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়-এর তত্ত্বাবধানে নলদী পুলিশ ক্যাম্প ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর যৌথ অভিযানে এসআই শেখ মোঃ মোরসালিন এসআই মোঃ ফিরোজ আহমেদ, এএসআই মোঃ মোক্তার হোসেন,এএসআই মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মোছাঃমৌসুমী( ২৮) ও তার ৯ বছরের মেয়ে মারিয়াকে সাভার থানার হেমায়েতপুর এলাকা থেকে উদ্ধার করে। (২৯ ডিসেম্বর) রাতে মোছাঃ মৌসুমী ও তার ৯ বছরের মেয়েকে মৌসুমীর বাবা মোঃ নূর ইসলামের নিকট বুঝিয়ে দেওয়া হয়। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জান মালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category