মোঃ মিঠু আহম্মেদ নারায়ণগঞ্জ:-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনের মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী একে এম সেলিম ওসমান পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আনন্দে হাজার,হাজার নেতাকর্মী নিয়ে বিজয় মিছিল করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্র সমাজের সকল নেতৃবৃন্দ।
৭ই জানুয়ারি রবিবার সন্ধ্যায় ভোট গণনার পরে একেএম সেলিম ওসমানকে বিজয়ী ঘোষণা করার পর নেতাকর্মীদের ৮ জানুয়ারী বিকেল চারটায় বিজয় উদযাপনের জন্য বলে দেন এবং ৮ জানুয়ারী বিকেলে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল বিজয় মিছিল বের করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্র সমাজ।
এ সময় মিছিলটি নারায়ণগঞ্জ চাষাড়া বালুর মাঠ থেকে শুরু করে চাষাড়া শহীদ মিনার হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চাষাড়া বালুর মাঠ এসে মিছিলটি শেষ হয়।
এ সময় তারা মিছিলে সেলিম ওসমান ও তার ভাতিজা আজমিরি ওসমান এর পক্ষে নানা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে চাষাড়া এলাকাটি ।
এই সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সভাপতি শাহাদাত হোসেন রুপু ও শাহ আলম সবুজ,জেলা ও মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হোসেন সাগর,মেহেদী হাসান তুহিন,জেলা ও মহানগরের সাংগঠনিক সম্পাদক,আবু সাহেব অনেক,রুবেল হাসান শুভ,সদর উপজেলা সভাপতি,নাফিজুর রহমান সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুম সহ জেলা ও মহানগরের সকল নেতৃবৃন্দ।