শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী হবিগঞ্জ‘ল’কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপির মন্ত্রিপরিষদে কসবা টেকনোক্রেট মন্ত্রীর দাবি দলীয় কর্মীদের রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল ‎সুনামগঞ্জ সদরে সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলায় আহত-২ ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ-২ চোরাকারবারী গ্রেফতার রায়পুরে মিজানুর রহমান সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন

মোঃআল মামুন,নান্দাইল ময়মনসিংহ:-
ময়মনসিংহ নান্দাইল উপজেলায় ১৩ জানুয়ারি
রোজ মঙ্গলবার মাগরিবের নামাজের পর কানারামপুর পশ্চিম বাসস্ট্যান্ড বাজারে নান্দাইল উপজেলার বর্ষিয়ান নেতা ও ময়মনসিংহের সিংহ পুরুষ,বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী জনাবা হাসিনা খান চৌধুরীর অফিস ২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের নেতা কর্মীদের আয়োজনে শুভ উদ্বোধন করা হয়।মোয়াজ্জেমপুর ৩ নং ওয়ার্ড কানারামপুর বাসস্ট্যান্ড বাজার অফিস উদ্বোধনে আনুমানিক ৭ শত লোকের সমাগম ঘটে।পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অফিস উদ্বোধন কাজ শুরু হয় এতে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।ত্যাগী নেতাগন বক্তব্য দিতে গিয়ে বলেন দল আজ ত্যাগিদের অপমূল্যায়ন করে বিএনপিতে হাইব্রিড প্রার্থী দিয়েছে আমরা কত কষ্ট যন্ত্রণা ভোগ করেছি মামলা হামলার শিকার হয়েছি তখন বিএনপির মনোনয়ন প্রার্থী মাঠে ছিল না।আমরা দলের হাই কমানের কাছে আশা করেছিলাম ৪ জন হতে যে কোন একজন প্রার্থী দিবে তা হলনা।আমরা নান্দাইলে আন্দোলন সংগ্রাম করেছি দল আমাদের বন্ছিত করেছে।

আমরা নান্দাইল ত্যাগিরা সাধারণ মানুষকে নিয়ে স্বতন্ত্র প্রার্থীকে জয়ী করে প্রমাণ করে দিব তৃণমূলের নেতা কর্মীরা দলের মেরুদণ্ড। সঞ্চালনা করেন যুবদল নেতা মনিরুজ্জামান বাবুল, সভাপতিত্ব করেন ২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক এনাম,বক্তব্য রাখেন,বিএনপি নেতা সুমন ভূইয়া,বিএনপি নেতা মেম্বার মোমেন,বিএনপি ডাক্তার হালিম,যুবদল নেতা নেতা জহিরুল হক,যুবদল নেতা আসাদুজ্জামান সজল,যুবদল নেতা মিজানুর রহমান রতন,যুবদল নেতা জাহাঙ্গীর,ওয়ার্ড যুবদল নেতা মাখন ভূইয়া,ছাত্রদল নেতা আসাদুজ্জামান ইবাদ,ছাত্রদল নেতা বাশার আকন্দ,ছাত্রদল নেতা খায়েস,ছাত্রদল নেতা রিদয়,সেচ্ছাসেবক দলের নেতা আলম মাষ্টার,শ্রমিক দল নেতা দুলাল মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category