বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

নড়াইলে ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৭২ Time View
Oplus_131072

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে ::নড়াইলে ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনার ও পূর্বপাশের ফটকের পাশে ৯০ এর গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুরের করেছে দুর্বৃত্তরা।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৫ জানুয়ারি) সকালের দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, শনিবার কলেজ বন্ধ থাকায় তেমন লোকজনের উপস্থিতি ছিল না। স্মৃতিস্তম্ভের ওই পাশটিতে লোকজনের চলাচল কম ছিল। এ সুযোগে সকালের দিকে কয়েকজন কলেজের পূর্ব পাশ দিয়ে ভেতরে প্রবেশ করে মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়নের ম্যুরাল ভাঙচুর করে চলে যায়। তাদের সবার হেলমেট পরা ছিল।

এদিন সন্ধার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদ লতীফ বলেন, আমি নড়াইলের বাইরে থাকায় একটু আগে জানতে পেরেছি। শুনেছি হেলমেট পরে এসে কয়েকজন দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এটা পরিকল্পিতভবেই করা হয়েছে। প্রশাসনকে জানানো এ ব্যাপারে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামকে ফোন করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। কলেজের পাশে অবস্থিত রুপগঞ্জ পুলিশ ফাঁড়িতে কথা বলতে বলেন।

এদিকে রুপগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. আলিমুজ্জামানকে ফোন করা হলে তিনিও এ ব্যাপারে অবগত নন বলে জানান।

উল্লেখ্য, কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানিক ও চয়ন প্রত্যক্ষ ভূমিকা রাখেন। আন্দোলন অংশ নিয়ে মানিক ১৯৯০ সালের ৩০ নভেম্বর এবং চয়ন মল্লিক ১৯৯২ সালের ১৬ অক্টোবর প্রাণ হারান।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category