বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

ধামুরহাটে পুকুর খননে মিলল প্রায় ১৫ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ Time View

ধামুরহাটে পুকুর খননে মিলল প্রায় ১৫ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার(নওগা):- নওগাঁর ধামুরহাট সীমান্ত এলাকায় পুকুর খননের সময় মাটির নিচে পাওয়া প্রায় ১৫ কোটি টাকার দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)।

২৩ ডিসেম্বর শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নলপুকুর বুড়োল দিঘী নামক স্থানে পুকুর খননের কাজ চলাকালে শ্রমিকদের নজরে আসে পাথরের তৈরি একটি ভারী মূর্তি।বিষয়টি স্থানীয়দের মাধ্যমে বিজিবিকে জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মো.তহুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে।উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির ওজন প্রায় ২৭ কেজির বেশি বলে জানা গেছে।

পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আব্দুল্লাহ আল মামুন জানান,বিশেষ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এটি অত্যন্ত উচ্চমানের কষ্টিপাথরের তৈরি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে,উদ্ধারকৃত এই দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category