শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী হবিগঞ্জ‘ল’কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপির মন্ত্রিপরিষদে কসবা টেকনোক্রেট মন্ত্রীর দাবি দলীয় কর্মীদের রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল ‎সুনামগঞ্জ সদরে সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলায় আহত-২ ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ-২ চোরাকারবারী গ্রেফতার রায়পুরে মিজানুর রহমান সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দেবহাটা নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) উপজেলা উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসের আলোচনা সভায় জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মুর্শিদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। বক্তব্য দেন দেবী শহর এগ্রিকালচার এন্ড ফিশ ফার্মিং সোসাইটির সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, আব্দুল ওহাব, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল, বিআরডিবির সাইফুল্লাহ, সমবায় সমিতির পক্ষে বাসুদেব, দ্বিপবন্ধু, কৃৃষ্ণপদ সরদার প্রমুখ।
সভায় অনিক ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক আবু সাঈদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেল সমবায় অফিসের সহকারী পরিদর্শক মালতি রানী, শিরিনা খাতুন, অফিস সহকারী মিজানুর রহমানসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দরা।
পরে ভালো কাজে অবদান রাখায় ১০ সংগঠনকে সম্মাননা ক্রেস্ট পুরস্কার তুলে দেওয়া হয়। যার মধ্যে কুলিয়া পূর্বপাড়া সেচ ও কৃৃষি খামার সমবায় সমিতি, দেবীশহর এগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কোআপাটিভ সোসাইটি, দেবহাটা ইউসিসি লিমিটেড, নাংলা আদর্শ বহুমুখী সমবায় সমিতি, চাঁদপুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, পল্লী কৃষি উন্নয়ন সমবায় সমিতি, দেবহাটা আহছানীয়া বহুমুখী সমবায় সমিতি, নাংলা অনিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, কুলিয়া অংকুর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, জনপ্রিয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category