বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

ডিজিটাল নিরাপত্তা মামলা বেকসুর খালাস পেলেন জাগো নিউজের সাংবাদিক তানু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৮০ Time View
Oplus_131072

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::
ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জাগোনিউজ২৪.কমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে রংপুর জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোতালেব হোসেন এ রায় দেন।

একই মামলায় আরও ২ সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ লিটু ও রহিম শুভকেও খালাস দিয়েছেন বিচারক। আসামি পক্ষের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান ও রংপুর জজ কোর্টের আইনজীবী ফাহিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে কোনো তথ্য ও প্রমাণাদিত উপস্থিত না করতে পারায় আসামিদের খালাস দিয়েছেন আদালত রায়ে আমরা খুশি।

এর আগে হাসপাতাল নিয়ে প্রকাশিত সংবাদটি
মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে ২০২১ সালের জুলাইয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ নাদিরুল আজিজ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় মামলাটি করেন।

গত ৫ জুলাই অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজে ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের খাবার নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category