বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

ঘন কুয়াশায় বাস উল্টে নিহত ১ জন আহত ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

শাকিল হোসেন / উজ্জল কুমার সরকার::নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নুর বানু (৬০) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিশাহাট বাজার সংলগ্ন মাকলাহাট ব্রিজ এলাকায় পোরশা-মহাদেবপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর বানু উপজেলা সদরের আমদা গ্রামের জিল্লুর রহমানে স্ত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকাল ৯টায় পোরশা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে যায় রোশনী পরিবহনের একটি বাস। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি পোরশা উপজেলার শিশাহাট বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের সামনের সারিতে থাকা এক নারী (৬০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাসের অন্তত ১০ জন যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত যাত্রীদের বরাত দিয়ে ওসি শাহীন রেজা বলেন, ভোর থেকেই প্রচণ্ড ঘন কুয়াশা। যানবাহনের লাইট জ্বালিয়েও কয়েক মিটার দূরেই কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে বাসটি শিশাহাট বাজার পার হয়ে মাকলাহাট ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই বাসের একজন যাত্রী নিহত হন। আহত ১০ যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category