বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

আমি নারায়ণগঞ্জের সেই ভাইদের অনুরোধ করবো সহযোগীতা করতে.

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

মোঃ মিঠু আহম্মেদ নারায়ণগঞ্জ :- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,নারায়ণগঞ্জ গাজীপুর এবং ঢাকায় পলিউশন বেশী এটা সত্য। সাংবাদিকদের বলবো বন্দরে নদীর তীরে সিমেন্ট কারখানা কি পরিমান দূষণ করছে সেই বিষয়টি তুলে ধরতে। এই কারনে অনেক বেশী বায়ু দূষণ হয়। নারায়ণগঞ্জে যেই পরিমান গাছ লাগিয়েছি তাতে বড় পরিবর্তন এসেছে। শেখ রাসেল পার্কে যে পরিমাণ গাছ লাগিয়েছি এতে কার্বন ডাই অক্সাইড কম উৎপাদন হচ্ছে। এ কারণে রিসেন্টলি আমরা গ্রীন এওয়ার্ড পেয়েছি।

বুধবার ২৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পশ্চিম দেওভোগে নগর স্বাস্থ্যকেন্দ্রে অবস্থিত এনসিসি-এসবিএফ কিডনী ডায়ালাইসিস সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন আইভী। এদিন ডায়ালাইসিস সেন্টার বর্ধিত ও প্যাথলজিক্যাল ল্যাব উদ্বোধন করা হয়।

এসময় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, কাউন্সিলর মনিরুজ্জামান মনির, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারী কাউন্সিলর শাওন অংকন, সোনার বাংলা ফাউন্ডেশনের চীফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে মেয়র আইভী আরো বলেন, নারায়ণগঞ্জে ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি টাকা আয় করছেন যেসব ব্যবসায়ীরা তারাই এই শহরকে দূষিত করছে। তাদেরও দায়বদ্ধতা আছে এই শহর কে সুস্থ রাখার। তারা ঠিকই সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, আমেরিকা, কানাডাসহ বড়বড় দেশে বাড়িঘর করেন। এই নারায়ণগঞ্জ শহরের প্রচুর ভাইদের সেখানে বাড়িঘর রয়েছে। তারা প্রচুর টাকা সেখানে খরচ করেছে। তাদের কি এই শহরের প্রতি দায়বদ্ধতা নেই। আমি নারায়ণগঞ্জের সেই ভাইদের অনুরোধ করবো সহযোগীতা করতে।

তিনি আরও বলেন, এই শহর দেশের সবচেয়ে ধনী জেলার শহর। তাহলে কেন এই শহরের প্রভাবশালীরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় না? তারা কেন কিছু করে না সেটা আপনারা সবাই জানেন। নতুন করে বলে কাউকে অসম্মানিত করতে চাই না। যাদের আগ্রহ আছে, তারা ইচ্ছা করলেও আমাদের সহযোগীতা করতে এগিয়ে আসতে পারে না। আমি অনুরোধ করবো, তারা যেন ভয়ভীতি উপেক্ষা করে তারা যেন হাত প্রসারিত করে। প্রয়োজনে আপনাদের সহযোগীতার কথা গোপন থাকবে।

মেয়র আইভী কিডনী হাসপাতাল গড়ে তোলার আশ্বাস দিয়ে বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে সোনার বাংলা ফাউন্ডেশনের সাথে হাত মিলিয়ে এখানে একটি কিডনী হাসপাতাল স্থাপনের জন্য। তাহলে এখানে আইসিইউ সেবাও চালু হবে। ইচ্ছা আছে কিডনী ট্রান্সপ্লান্ট হাসপাতাল গড়ে তোলার।

নারায়ণগঞ্জের পরিবর্তনের বিষয়টি স্মরণ করে দিয়ে বলেন,আমি যখন ২০০৩ সালে পৌরসভার দায়িত্ব নিয়েছিলাম তখন সবার চাহিদা ছিলো শুরু ড্রেন আর রাস্তা করে দেয়ার। যেখানেই যেতাম সেখানেই রাস্তা খারাপ। আমি ৮ বছর পৌরসভায় শুধু রাস্তা আর ড্রেন করেছি। এমন কোন গলি ছিলো না যেখানে রাস্তা বা ড্রেন করিনি। ২০১১ সালে সিটি করপোরেশন হবার পরে সিদ্ধিরগঞ্জ বন্দরে গিয়েও দেখলাম রাস্তা আর ড্রেনের দুর্দশা। সেখানেও আমরা কাজ করেছি। তার পাশাপাশি পুরো সিটি এলাকায় ৪ টি হাসপাতাল তৈরী করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category