বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

অসৎ উদ্দেশ্য বাস্তবায়নকারীদের প্রতিহতের আহ্বান জানান – ফয়সাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৮৫ Time View

মোঃ মজিবর রহমান শেখ :: ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ বন্দর সার্বজনীন দুর্গা মন্দিরে মতবিনিময় করছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি নেতারা। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করে ভক্তদের সঙ্গে মতবিনিময় করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি নেতারা।

১১ অক্টোবর শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ বন্দর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে যায় তারা। ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সাল আমীন সহ নের্তাকর্মীরা মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেন। তারা দেশে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নকারীদের প্রতিহত করার আহ্বান জানায়।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে তাঁর ভাই মির্জা ফয়সাল আমীন সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানান। মির্জা ফয়সাল আমীন বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) দেশে থাকলে অবশ্যই মন্দিরগুলো পরির্দশন করে আপনাদের সকলের খোঁজ–খবর নিতেন। এ দেশে যারা অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়, তাদের চিহিৃত করে প্রতিহত করতে হবে। হাজার বছরের সনাতন ধর্মের মানুষদের কথাও যেতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন– রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান হান্নু, ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category