বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

কিংবদন্তি শিল্পী বাবুল জলদাসের সানাই বাদনে মুগ্ধ চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে উপস্থিত দর্শক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ Time View

চট্টগ্রাম প্রতিনিধি আপোষ জয়ধর :: চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত যন্ত্র সংগীত উৎসব ২০২৪ বাংলা লোকসংস্কৃতির বিভিন্ন সুরেলা যন্ত্রের শ্রুতি মধুর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনিরুদ্ধ মুক্তমঞ্চে যন্ত্র সংগীত উৎসব ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর পুত্র শিল্পী বাবুল জলদাস এর সানাইয়ের সুরের মূর্ছনায় মুগ্ধ উপস্থিত দর্শক শ্রোতা। এসময় সহ শিল্পী হিসেবে হারমোনিয়াম বাদনে অংশগ্রহণ করেন শিল্পী বিধান দাস, ঢোল বাদনে ছিলেন ঢোলবাদক শিল্পী দোলন জলদাস, মন্দিরায় সহযোগিতা করেন আকাশ দাস প্রমূখ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সদস্য মোঃ আরিফুল ইসলাম ফরহাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন।

পৃষ্ঠপোষকতা ও চর্চার মাধ‌্যমে সংগীত যন্ত্রকে টিকিয়ে রাখা এবং শিল্পীদের পৃষ্ঠপোষকতার লক্ষ‌্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেশব‌্যাপী এ আয়োজনের অংশ হিসেবে গত ৭ ডিসেম্বর সারা দেশে ৬ জেলায় একযোগে যন্ত্রসংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category