সিএমপি কর্তৃক বাংলাদেশ পুলিশ বার্ষিক আযান, ক্বিরাত ও রচনা চূড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ
বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-সিএমপি কর্তৃক বাংলাদেশ পুলিশ বার্ষিক আযান,ক্বিরাত ও রচনা চূড়ান্ত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ

আজ ১৫ মার্চ ২০২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় চট্টগ্রাম দামপাড়াস্থ সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ)মহোদয়ের কার্যালয়ে বাংলাদেশ পুলিশ বার্ষিক আযান, ক্বিরাত ও রচনা চূড়ান্ত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ করা হয়।
এসময় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব ওয়াহিদুল হক চৌধুরী ও উপ-পুলিশ কমিশনার(ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স)জনাব হাসান মোস্তফা স্বপন বাংলাদেশ পুলিশ বার্ষিক আযান, ক্বিরাত ও রচনা চূড়ান্ত প্রতিযোগিতা-২০২৬ এ সিএমপি,চট্টগ্রাম হতে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।