শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাগাছের পাতা কাটা নিয়ে ঝগড়ায় এক ঘুষিতে প্রাণ গেল সিএনজি চালকের আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বললেন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী হবিগঞ্জ‘ল’কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপির মন্ত্রিপরিষদে কসবা টেকনোক্রেট মন্ত্রীর দাবি দলীয় কর্মীদের রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল ‎সুনামগঞ্জ সদরে সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলায় আহত-২ ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ-২ চোরাকারবারী গ্রেফতার রায়পুরে মিজানুর রহমান সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ ৪ জনকে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার আদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

মাসুদ রানা,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা (সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. ইসাহাক আলীসহ চার কর্মকর্তাকে নির্বাচনী কার্যক্রম থেকে অবিলম্বে প্রত্যাহার বা বিরত রাখতে এবং তাঁদের স্থলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিতে দেওয়া আদেশ বহাল রয়েছে।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

অপর তিন কর্মকর্তা হলেন সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো:সাদেকুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:আহসান হাবীব ও ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো:বেলাল হোসেন।

ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার হাইকোর্ট রুল দিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ইসাহাক আলীসহ চার কর্মকর্তাকে নির্বাচনী কার্যক্রম থেকে অবিলম্বে প্রত্যাহার বা বিরত রাখতে এবং তাঁদের স্থলে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দিতে নির্দেশ দেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশন সচিবের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সিইসি আপিল বিভাগে আবেদন করেন,যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে সিইসির পক্ষে শুনানি করেন আইনজীবী আশফাকুর রহমান। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী,এ বি এম আলতাফ হোসেন ও এ বি এম ছিদ্দিকুর রহমান খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category