এম এ মাসুদ রানা :: জেলা শিল্পকলা একাডেমি থেকে ফিরে, চন্দনপুর কলারোয়া প্রতিনিধ।। ” সাহিত্য জাগাবে মানবতা, বিশ্ব সাম্য অহিংসতা ” এই প্রতিপাদ্য স্লোগান কে সামনে রেখে, জেলা সাহিত্য সম্মেলন ২৭ এপ্রিল শনিবার সকাল১০টায় সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রথম অধিবেশনে জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে ও মোসফিকুর রহমান মিল্টন, শামীমা পারভীন রত্না ও ম, জামানের সঞ্চালনায় উদ্বোধক ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি ও কথা সাহিত্যিক মোহাম্মদ নুরুল হুদা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও কথা সাহিত্যিক অবসর প্রাপ্ত সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবিরের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট বিষ্ণুপদ পাল, বিশেষ অতিথি ও আলোচক শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক প্রফেসর আব্দুল মান্নান, কথা সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন,সাহিত্য্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আবুল কালাম বাবলা, বাংলা একাডেমীর উপপরিচালক ইমরুল ইউসুফ, কবি নজরুল ইনস্টিটিউ ঢাকার প্রশিক্ষক ও আবৃতি শিল্পী সিমা ইসলাম, সংবর্ধিত অতিথি কবি ও সাহিত্যিক পল্টু বাসার, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কবি, নাট্যকার চলচ্চিত্র ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা খাইরুল বাশার, কলারোয়া উপজেলার ইতিহাস রচয়িতা সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, বাংলা একাডেমির উপ পরিচালক সাহেদ মমতাজ, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, নাটকের উপরে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী চৈতালি মুখার্জি, নাদিরা ইসলাম ও মনজুরুল আলম, মধ্যাহ্ন বিরতির পর বিভিন্ন উপজেলা থেকে আগত কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা পাঠের আসর ও সনদপত্র বিতরণ করা হয়।