বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামরা চুরি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ:-ইসি’র ভোট পর্যবেক্ষণে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক,১৯৭ বিদেশি সাংবাদিক একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ:সিইসি ত্রয়োদশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন:ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৮,নারী ৮৩ জন:ইসি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ:-ইসি নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে রায়পুর উপজেলার হায়দরগঞ্জ উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

রায়পুর উপজেলার হায়দরগঞ্জ উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

রায়পুর উপজেলার হায়দরগঞ্জ উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

এম এইচ সৌরভ,রায়পুর উপজেলা প্রতিনিধি :-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বুধবার(১১ ফেব্রুয়ারি)গভীর রাতে ২ টা ৩০ মিনিটে বাজারের মাছ বাজার গলিতে বিশ্বনাথ ডাক্তারের দোকানের উত্তর পাশ থেকে আগুনের সূত্রপাত হয়।আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাজারের মুদি দোকান,তেল মিল,ইলেকট্রনিক সামগ্রী, খেলনা ও কার্পেটের দোকানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—মফিজ বেপারী মুদি দোকান,আলী ভ্যারাইটিজ,আল আমিন ওয়েল মিল,দেলোয়ার স্টোর(চায়ের দোকান),নাহিদ স্টোর,ফয়সাল ইলেকট্রনিকস,তারেক রেক্সিন হাউস এবং মাতাব্বর এন্টারপ্রাইজ।এছাড়া মাসুদ স্টোর আংশিক ক্ষতির শিকার হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়,খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রায়পুর ফায়ার সার্ভিসের সাব অফিসার জসিম উদ্দিন বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

প্রত্যক্ষদর্শী সিয়াম হোসেন বলেন,আমরা তখন বাংলা বাজারে ছিলাম।হঠাৎ চিৎকার শুনে দৌড়ে এসে দেখি আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে রায়পুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসে।আরেক প্রত্যক্ষদর্শী ছাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন জানান,আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও তরুণ যুবকরাও সর্বাত্মক সহযোগিতা করেন।ঘটনায় কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category