রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
এম এইচ সৌরভ,রায়পুর উপজেলা প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান মিষ্টার এবং তার ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সারোয়ার(সবুজ)এর উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ঈদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
আরিফুর রহমান মিষ্টার বলেন,মানুষকে দেখানোর জন্য আমরা আজকে ঈদ সামগ্রী বিতরণ করছি না।আমরা অনেক আগে থেকেই গোপনে মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করে আসছি।আমাদের এই উদ্যোগ দেখে সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হন,সেটাই আমাদের মূল উদ্দেশ্য।
এ সময় গোলাম সারোয়ার(সবুজ)বলেন,কয়েক বছর আগে আমি নিয়ত করেছি সব সময় গরীব ও অসহায় মানুষের পাশে থাকবো।সাফিয়া মেডিকেল হল প্রতিষ্ঠার পর থেকে বড় ভাই আরিফুর রহমান মিষ্টার ভাইয়ের সাথে একত্রে মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান,এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।