রায়পুরে মিজানুর রহমান সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
এম এইচ সৌরভ,রায়পুর উপজেলা প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাংলা বাজারে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৩ মার্চ)বিকেলে ১নং উত্তর চরআবাবিল ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরদারের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভুঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান মিষ্টার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১নং উত্তর চরআবাবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সর্দার।
ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। পরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।