মোস্তাফিজুর রহমান সুমনের পথচারী ও রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের ২৬ তম রমজান আজ
বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় চট্টগ্রাম ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের সম্মানিত সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমনের উদ্যোগে পথচারী ও রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ অনুষ্ঠানের আজকে ২৬ তম রমজান।
চট্টগ্রাম ১৪ নং লালখান বাজার ওয়ার্ড খ-ইউনিট এর অন্তর্গত বাঘঘোনা মোড়ে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো: আবু তাহের,খ-ইউনিট বিএনপির সভাপতি আনিসুর রহমান(আনিস),খুলশী যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ জাহেদ,ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ জুয়েল ও মোঃ শিপন,খ ইউনিট বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান,প্রচার সম্পাদক ইমরান হোসেন ইমন,সদস্য মো: মিজান,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল,ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতা বাহার মিয়া,মাহমুদ বিন আব্দুল্লাহ,মোহাম্মদ লোকমান,মো:ফোরকান,মোঃ হানিফ,মোঃ আবু, মোহাম্মদ জাকির,মোঃ জসিম,মোঃ আমানুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।