বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

মেহেরপুর সদরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্যহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫ Time View

মো:আসাদুজ্জামান খান মেহেরপুর জেলা (সদর) প্রতিনিধি:- আজ শনিবার ২৩-১২-২০২৩ ইং মেহেরপুর সদরের ০৭ নং ওয়ার্ড,মল্লিক পাড়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্যহত্য করেছেন। মল্লিক পাড়া নিবাসী মো:আশরাফ আলী (৭৩) এর বড় পুত্র,মো:মাহাবুব ইসলাম (৪৫) তার নিজ বাড়িতে,আনুমানিক সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময়,ঘরের বাঁশের সাথে ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেণ। পারিবারিক সূত্র মতে জানা গিয়েছে,উক্ত ব্যক্তির স্ত্রী পরকীয়ার কারণে বিগত ৮ মাস আগে এই পরিবার ছেড়ে,অন্য পরিবারে চলে যায় এবং সাথে নিয়ে যায় তাদের একমাত্র সন্তান মো:ইব্রাহিম (৯)কে। তারপর থেকে উক্ত ব্যক্তি,মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং চিকিৎসার উদ্দেশ্যে,পাবনা মেন্টাল হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ ৫-৬ মাস চিকিৎসা দেওয়ার পর,মোটামুটি সুস্থ করে নিজ বাড়িতে ফিরিয়ে আনা হয়। বেশ ভালো গেলো দু’মাস। কয়েকদিন যাবত উক্ত ব্যক্তির সন্তানের সাথে কয়েকবার দেখা করার চেষ্টা করলে,প্রতিবারই ব্যার্থ হয় এবং মানসিক চাপে বেছে নেন আত্মহননের পথ।
যার চলে যায়,সেই বোঝে হায়। এমনই পরকীয়ার বলি হচ্ছে কতশত সংসার,কতশত মানুষ আমাদের সামনে, আমাদেরই তৈরি সমাজে। এই দায়ভার কার ?
এদিকে সদর থানা কর্তৃপক্ষকে জানালে,সদর থানা পুলিশের একটি টীম হাজির হয়ে,উক্ত ব্যক্তির মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে,তাদের কার্যাদি পরিচালনা করেন। কার্যাদি পরিচালনায় উপস্থিত ছিলেন,প্রহলাদ রায় (এস আই),তাওহিদুল ইসলাম (তদন্ত কর্মকর্তা) ও তারিকুল ইসলাম (সিপাহী)। এছাড়াও (০৭ নং) ওয়ার্ডের কাউন্সিলর,মো:নূরুল ইসলাম রাজিব উপস্থিত থেকে এবং মৃতের পরিবারের অনুরোধে,মৃত ব্যক্তির ময়না বা পোস্টমর্টেম না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category