ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী পেল ৫ শত পরিবার
জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া:-ব্রাহ্মণবাড়িয়ার ৫ শ দুঃস্থ পরিবারকে ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।শনিবার(১৪ মার্চ)দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রঞ্জন চন্দ্র দে,পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো:বাহারুল ইসলাম মোল্লা।ব্রাহ্মণবাড়িয়াস্থ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এসময় বক্তারা বলেন,মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অনুকরণীয়।সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি,আটা ১ কেজি,তেল ১ লিটার,পুলার চাউল,মুসুর ডাল, লবন,চিনি,সেমাই সহ ১০ ধরণের খাদ্য সামগ্রী।
প্রসঙ্গত,আমেরিকা প্রবাাসী মনির হোসেন হিটুর আর্থিক সহযোগীতায় গড়ে উঠা এই সংগঠনটি ১৫ বছর ধরে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।