বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

শেষ সংবাদ ডেস্ক নিউজ:
রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন নিহত হয়েছেন। আগুনে বেশ কয়েকজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, বেনাপোল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে যাচ্ছিল। কমলাপুর প্ল্যাটফর্মে প্রবেশের আগমুহূতে গোপীবাগ রেললাইন এলাকায় বেনাপোল এক্সপ্রেসের চারটি বগিতে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

এদিকে,রাত সাড়ে ৯টার দিকে ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান,ট্রেনটি বেনাপোল থেকে যথাসময়ে ছেড়ে আসার পর শুক্রবার রাত ৯টার পর কমলাপুর স্টেশনে প্রবেশ করার কথা ছিল। এর আগে স্টেশন আউটারের গোপীবাগ রেললাইনে ট্রেনটির পেছনের তিনটি বগির আগের দুটি (চ ও ছ) বগিতে আগুন লাগে।এরপর সামনের পাওয়ারকার বগিতেও আগুন ছড়িয়ে পড়ে। পাওয়ারর কারের সামনে থাকা পরের বগিগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি বলেন, রাত ১০টা পযর্ন্ত চ, ছ ও পাওয়ারকার বগিতে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নেভাতে চেষ্টা করছে। আগুনের ঘটনায় কতজন মারা গেছেন এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category