বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ

বেনাপোলে সাড়ে ৪ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক-১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ::ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯টি স্বর্ণেরবারসহ মাহফুজ মোল্লা (২৬) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডর গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।আটক মাহফুজ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লাহর পুত্র।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বেনাপোল বিজিবি ক্যাম্পে বিকাল সাড়ে ৩ টায় এক সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের অদুরে বিজিবি‘র স্থায়ী চেকপোস্ট আমড়াখালী নামক স্থানে বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাহফুজ মোল্লাকে আটক করা হয়।

পরে তার শরীর তল্লাশি করে কোমরে বাধা কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা।

আটক মাসুদ মোল্লাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর ও স্বর্ণের বার ট্রেজারীতে জমা দেয়া হবে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category