বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

বেগমগঞ্জে বন্ধুর ছুরির আঘাতে বন্ধু খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

মোঃ ইব্রাহিম নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে ইসমাইল হোসেন আসিফ নামের এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী ইসলাম মিস্ত্রি বাড়িতে তাকে ছুরিকাঘাত করা হয়।নিহত আসিফ উপজেলার হাজীপুর ইউনিয়নের সৈয়দ আলী পাটোয়ারী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে,একলাশপুর ইউনিয়নের হাজী ইসলাম মিস্ত্রি বাড়ির একটি ঘরে প্রায়ই চার বন্ধু আড্ডা দিত।এখানে বসে তারা নেশা করত বলেও অভিযোগ স্থানীয়দের।আজ সকালেও তারা ওই ঘরে জড়ো হয়। কিছুক্ষণ পর ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে ঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় আসিফ।এ সময় ভেতর থেকে তার বন্ধুরা বের হয়ে দ্রুত পালিয়ে যায়।কিছুক্ষণের মধ্যেই আসিফের মৃত্যু হয়।

নিহত আসিফের বড় বোন কুলসুম আক্তার অভিযোগ করে বলেন,‘আসিফ তার বন্ধু সৈকতসহ এলাকায় আড্ডা দিত।আজ সকালেও তারা ওই ঘরে একত্র হয়। তারপর তারা আমার ভাইয়ের ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।তার হাতে থাকা ফোনটিও নিয়ে যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আনোয়ারুল ইসলাম বলেন,‘যে নিহত হয়েছে এবং ওই ঘরটিতে যারা থাকত, তারা সবাই পূর্বপরিচিত বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি।ধারাল ছুরি দিয়ে হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে দিয়েছে এবং রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস)মোহাম্মদ ইব্রাহীম বলেন,‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে।ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেগমগঞ্জ থানা পুলিশ একজনকে আটক করেছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category