বিজয়নগরে প্রবাসী প্রতারণা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে
জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া:-ব্রাহ্মণবাড়িয়া জেলা এর বিজয়নগর উপজেলা এলাকায় এক প্রবাসী যুবক প্রতারণা ও মিথ্যা মামলার অভিযোগ তুলে প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়েছেন।

ভুক্তভোগী প্রবাসী মুজাহিদুল ইসলাম(পিতা: আমিনুল ইসলাম),গ্রাম বড় পুকুরপাড়,থানা বিজয়নগর,জেলা ব্রাহ্মণবাড়িয়া।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী,একই উপজেলার লক্ষীমোড়া গ্রামের শায়লা আক্তার(২২)(পিতা: জাকির হোসেন)ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাকে প্রতারণার মাধ্যমে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন।তিনি দাবি করেন, ব্যক্তিগত সম্পর্ক ও বিশ্বাসের সুযোগ নিয়ে অভিযুক্তরা তার কাছ থেকে বিভিন্ন সময়ে নগদ অর্থ,স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়েছেন।
মুজাহিদুল ইসলামের ভাষ্যমতে,প্রায় ২০ লক্ষ টাকার সমপরিমাণ নগদ অর্থ ও মালামাল তিনি হারিয়েছেন।এসব লেনদেনের একটি অংশ মোবাইল ব্যাংকিং বিকাশ ও ব্যাংকিং সেবার মাধ্যমে করা হয়েছে বলেও তিনি দাবি করেন।প্রবাসে অবস্থান করার সুযোগকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন,টাকা ও মালামাল নেওয়ার পর উল্টো তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।এসব মামলার কারণে তিনি এবং তার পরিবার দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও সামাজিক হয়রানির মধ্যে রয়েছেন।বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও তিনি উল্লেখ করেন।
মুজাহিদুল ইসলাম বলেন,“আমি প্রবাসে থেকে কষ্ট করে উপার্জিত টাকা বিশ্বাস করে দিয়েছিলাম। কিন্তু এখন উল্টো মিথ্যা মামলা দিয়ে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে।আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।
এ বিষয়ে স্থানীয়দের একটি অংশও দাবি করেছেন,ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।এলাকাবাসীর মতে, এমন অভিযোগের বিষয়গুলো দ্রুত তদন্তের মাধ্যমে সমাধান করা জরুরি,যাতে কেউ অন্যায়ভাবে হয়রানির শিকার না হয়।
ভুক্তভোগী প্রবাসী প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কাছেও বিষয়টি তুলে ধরার আহ্বান জানান।এ বিষয়ে অভিযুক্ত শায়লা আক্তার ও তার পরিবারে