ফটিকছড়িতে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ
বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন United nature international peace Chittagong Division এর পক্ষ থেকে ফটিকছড়িতে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী ও শ্রেণি ভিত্তিক গাইড বই বিতরণ করা হয়েছে।

১৪ মার্চ দুপুরে ভূজপুরের ঐতিহ্যের হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ৬ষ্ঠ,সপ্তম,অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বই বিতরণ করা হয়।
United nature international peace Chittagong branch এর চিফ কো-অর্ডিনেটর ভদন্ত বিজয়ানন্দ থেরো মহোদয়ের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব প্রকৌশলী সমিরন বড়ুয়ার সঞ্চালনায় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বাবু জিনাংশু বড়ুয়া,বাবু যীশু বড়ুয়া,বাবু প্রবীর বড়ুয়া,বাবু সোহেল বড়ুয়া,মহিলা সম্পাদিকাদের বক্তব্য রাখেন শ্রীমতি সৌমিত্র বড়ুয়া পপি,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপ পরিচালক শ্রীমতি মাধবী বড়ুয়া ও শ্রীমতি সীমা বড়ুয়া।এতে সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।