মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী পলাশ মন্ডল নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মোস্তাফিজুর রহমান সুমনের পথচারী ও রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের ২৬ তম রমজান আজ সিএমপি কর্তৃক বাংলাদেশ পুলিশ বার্ষিক আযান, ক্বিরাত ও রচনা চূড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ কাজিপুরে প্রশাসনের অভিযানে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ১ নং মৌগাতী ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কদ্দুছ সুনামগঞ্জের লাল পুরে জায়গা সংক্রান্ত বিরোধে আহত-৩ সুনামগঞ্জ পৌর শহরে দুটি ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

নড়াইলে অবৈধ সিম সহ দুই প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

উজ্জ্বল রায়,নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইলে অবৈধ মোবাইল সিম,ফিঙ্গারপ্রিন্ট স্ক্র্যানার, বায়োমেট্রিক যন্ত্র সহ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি জানান,
বৃহম্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়,নড়াইল সদরের ভওয়াখালী গ্রামের তৈয়ব আলী নামের একজন অনলাইনে একটি ক্যামেরা কিনতে ‘DSLR Camera Bazar Store’কে ৫ হাজার টাকা এবং পরবর্তীতে আরো ২০ হাজার টাকা প্রদান করে প্রতারিত হন।এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে অবৈধ সিম বিক্রি অবস্থায় সবুজ শেখ নামে একজনকে গ্রেফতার করে।

১০ জানুয়ারী খুলনার পশ্চিম রূপসা ঘাট এলাকা থেকে মাহফুজুর রহমান নামে আরো একজনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে ১২৬টি অবৈধ মোবাইল সিম,২টি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ২টি বায়োমিট্রিক সিম নিবন্ধন ট্যাব, ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোহা.মেহেদী হাসান বলেন,প্রায় ৩০ টি অনলাইন পেজ থেকে এসব প্রতারকরা প্রতারনা করে আসছে।এদের অধিকাংশের হোতা কালিয়া উপজেলার কয়েকটি গ্রামে। অভিযোগ পেলে পুলিশ এসব প্রতারকদের ধরে আইনের হাতে সোপর্দ করবে।গ্রাহকদের ভেরিফাইড পেজে অনলাইন কেনাকাটার আহবান করেন তিনি।

প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,অতিঃপুলিশ সুপার ক্রাইম এন্ড অপস তারেক আল মেহেদী,ডিবির ওসি মোঃ সাব্বিরুল ইসলাম,সদর থানার ওসি সাইফুল ইসলাম সহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category