মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল ও জনমত তৈরির লক্ষ্যে মধুপুরে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে অবৈধ নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। মধুপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে মধুপুর পৌর শহরের বিভিন্ন স্হানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলটির নেতাকর্মীরা। মধুপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালেব হোসেন ও সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক এর নেতৃত্বে উপজেলা,পৌর যুবদল,শ্রমিকদল,ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন। এসময তারা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। বিক্ষোভ মিছিল,লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তারা প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা আরো বলেন,অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে বলেও জানান।
তারা অবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার ও অবৈধ ঘোষিত তফসিল বাতিলের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category