বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন সাপাহারে ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান সরাইলে আলোচিত নয় বছরের কন্যা’শিশু মাইমুনা আক্তার ময়নার সাথে সেদিন কী ঘটেছিল

দেবহাটার কোমরপুরে রাস্তা সংস্কারে অনিয়ম, কাজ বন্ধ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটার কোমরপুরে কার্পেটিং রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উক্ত সংস্কার কাজ পরিদর্শন করে বন্ধ করে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী শাখরা ব্রিজ হতে কুলিয়া ইউপি চেয়ারম্যানের বাসভবন সংলগ্ন সড়কটি সংস্কার কাজ চলমান রয়েছে। এ কাজের ঠিকাদার আমান রাস্তার এজিং (সাইড) এ নি¤œ মানের ইট ব্যবহার করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজকে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ভাল মানের ইট দিয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন। কিন্তু তার একদিন পরে ওই ঠিকাদার কোন কথার তোয়াক্কা না করে পুরোদমে কাজ শুরু করেন। এসময় স্থানীয়রা উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারকে জানান। পরে বিষয়টি আমলে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সেখানে পৌঁছে সংস্কারে ব্যবহৃত ইটের মান খারাপের বিষয়টির সত্যতা মেলে। এঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারীদের কাজ বন্ধ রেখে সঠিক মানের ইট ব্যবহার করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী প্রকৌশলী সাইফ হাসান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category